২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চল না আঁকি মুরগির ছানা

তোমাদের আঁকাআঁকি কেমন চলছে বলো তো? তোমরা কি অনেক কিছু আঁকা শিখে ফেলেছো? তাহলে চল আজকে আমরা শিখি কীভাবে মুরগিছানা আঁকা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>আজিজি ফাওমি খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2015, 03:30 PM

Updated : 12 Oct 2022, 03:13 PM

মুরগীর ছানা আঁকতে আমাদের যা যা লাগবে—

১। সাদা কাগজ

২। পেনসিল

৩। ইরেজার

৪। সার্পনার

৫। রঙ

 

যেভাবে আঁকবো--

১। প্রথমে আমরা একটি বৃত্ত আঁকবো। বৃত্তটি হবে মুরগি ছানার মাথা।

২। এরপরে আমরা বৃত্তটির নিচে আঁকবো একটি উপবৃত্ত, ডিমের মতো অনেকটা। এই উপবৃত্তটা হবে ছানাটির পেট।

৩। এখন আমরা প্রথম বৃত্তটার নিচের অংশে আঁকবো মুরগি ছানার ঠোঁট। সেটার আকৃতি হবে ত্রিভুজের মতো।

৪। তারপর আমরা প্রথম বৃত্তটার ভিতরে, ঠোঁটের দুইপাশে দুটি ছোট বৃত্ত আঁকবো। এগুলো দিয়েই মুরগি ছানার চোখ।

৫। এরপর প্রথম বৃত্তটার উপরে আঁকবো মুরগি ছানার ঝুঁটি।  ছবি-৫ দেখলে বুঝতে সুবিধা হবে যে ঝুঁটিটা কীভাবে আঁকতে হবে।

৬। এখন আমরা ছানাটির চোখের মণি আঁকবো। একটু বাম পাশে মণি আঁকলে মনে হবে মুরগিছানা সামনের দিকে তাকিয়ে আছে।

 

৭। এবার উপবৃত্ত, মানে মুরগি ছানার শরীরে ডানদিকে আঁকবো পাখা। আমরা ছবি-৭ থেকে ধারণা নিতে পারি কীভাবে সহজে পাখা আঁকা যায়।

৮। এরপরে আঁকবো মুরগি ছানার লেজ, শরীরের ডান পাশে।

৯। এবার নিচের দিকে মুরগি ছানার পায়ের উপরের অংশ আঁকবো।

১০। তারপর আঁকবো মুরগি ছানার পায়ের নিচের অংশ।

১১। এখন আমরা মুরগি ছানাটি রঙ করবো। আমাদের মুরগি ছানার রঙ কমলা, ঝুঁটির রঙ লাল, ঠোঁটের রঙ হলুদ এবং পায়ের রঙ খয়েরি।

 

তোমাদের আঁকা মুরগীর ছানাটি কেমন হল সেটি আমাদের দেখাতে পার। আমাদের দেখাতে হলে আমাদের ফেইসবুক পেইজে ছবিটি মেসেজ করতে হবে।

আমাদের ফেইসবুক পেইজের ঠিকানা- https://www.facebook.com/kidz.bdnews24