পিঠা চুরি
যাবি নাকি? গেলে চল
পানুদের বাড়িতে,
দেখে এলাম পাকঘরে
পিঠা আছে হাঁড়িতে।
চল চল এক্ষুনি
মেরে দেবো হাঁড়িটা
ওই দেখ উঠোনে
ঘোরেফিরে পরিটা।
ধ্যাত্তেরি, ঢিল মার
মারলাম, সরে না
মেয়েটা তো ত্যান্দড়
একটুও নড়ে না।
ভূত সেজে ভয় দে
আমি লই হাঁড়িটা
পিঠা নিয়ে পালাবো
যাক মরে পরিটা।
ভূত দেখে পরিটা
লাফ মেরে ধরল
পালালাম কোনোমতে
তারে কী যে করল!!
