কুকুর আঁকা কী যে সোজা
ধাপে ধাপে আঁকতে আঁকতে আমরা কত কী-ই না আঁকা শিখে ফেললাম। আজকে আমরা শিখব কুকুরের মুখ আঁকা। যথারীতি আমাদের শুধু কাগজ, পেনসিল, রঙ, সার্পনার এবং ইরেজার লাগবে।
চল তাহলে দেখে নেই কীভাবে আঁকব--
১। কাগজের মাঝামাঝি জায়গায় একটি ছোট বৃত্ত আঁক। বৃত্তটির নিচে একটি সোজা লম্বা রেখা আর তার নিচে দুটো পায়ের মতো বাঁকানো রেখা দাও।
২। লম্বা ঠ্যাং-এর মানুষের মতো মনে হচ্ছে তো? এই ঠ্যাং-ওয়ালা মানুষটিকে ঘিরে একটি লম্বাটে গোল দাগ দাও।
৩। এবার গোল দাগটির উপরে দুটি কানের মতো অর্ধবৃত্তের মতো আঁক। এটি কিন্তু মোটেই কুকুরের কান নয়। এটি হবে কুকুরে চোখ। কীভাবে? পরের ধাপে গেলেই বুঝতে পারবে।
৪। কানের মতো অর্ধবৃত্ত দুটির ভিতরে দুটি কালো গোলক আঁক। গোলক দুইটি একইদিকে হতে হবে। আমার আঁকা গোলক দুটি যেমন বাম দিকে আঁকা। যেন কুকুরটি সেদিকেই তাকিয়ে আছে।
৬। এই ধাপটি একটু জটিল। কারণ একটানে তোমাকে পুরো কুকুরের মাথাটিই এঁকে ফেলতে হবে। আমরা খুলি দিয়ে শুরু করি। মাথার উপরে একটা টুপির মতো এঁকে দাও। এবার টুপির দুইদিকে দুটো কান হবে। কানগুলো খুলির দুই পাশ থেকে শুরু হয়ে প্রথমে একটু উপরে উঠে নিচে নেমে যাবে। একদম নিচে গিয়ে শেষের দিকে একটু গোলাকার হবে। ছবিটি দেখ তাহলেই বুঝতে পারবে।
৭। দুইপাশের কান আঁকা হয়ে গেলেই আসলে তোমার কুকুর আঁকা শেষ। এখন এটিকে রঙ করে দাও। আমাদের কুকুরটি গাঢ় খয়েরী রংযের।
আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে তোমার কুকুরের রঙ কী? আমাদের দেখাতে চাইলে আমাদের ফেইসবুক পেইজে তোমার আঁকা কুকুরটির ছবি মেসেজ করতে হবে।
আমাদের ফেইসবুক পেইজের ঠিকানা-- https://www.facebook.com/kidz.bdnews24
