২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাচি নাচি মৌমাছি

ধাপে ধাপে আঁকাআঁকি করতে করতে আমরা কতই কি-ই না শিখে ফেলেছি! আজকে আমরা শিখব মৌমাছি আঁকা। মৌমাছি আঁকাতে আমাদের অবশ্য তেমন কিছু লাগে না। শুধু একটা পেনসিল, একটা বড় সাদা কাগজ, ইরেজার, সার্পনার আর হলুদ, কালো যে কোনো ধরণের রঙ হলেই হবে। আমরা এখানে জলরং ব্যাবহার করেছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> কিডজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 03:53 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

যেভাবে করবে—

১। কাগজের উপরের দিকে একটি বৃত্ত আঁকতে হবে।

২। এবার বৃত্তটির নিচে একটি ডিমের মতো লম্বাটে গোলক আঁকব। এই গোলকের মাথাটি উপরের বৃত্তের নিচে হবে।

৩। এবার নিচের লম্বাটে গোলটির নিচে একটু ছোট্ট ত্রিভুজ আঁক। আমি ত্রিভুজটি একটু বাঁকিয়ে দিলাম।

৪। এবার উপরের বৃত্তটির মাথার দুইপাশে দুটো শুঁড় এঁকে দাও।

 

৫। বৃত্তটা মাথায় এবার চোখ মুখ এঁকে দাও।

৬। এবার লম্বা গোলকটার গায়ে ডোরাকাটা দাগ দিয়ে দাও।

৭। এখন আমরা মৌমাছির পাখা আঁকব। মৌমাছির ডোরাকাটা গায়ের দুইপাশে পাখা এঁকে দাও।

৮। হয়ে গিয়েছে আমাদের মৌমাছি আঁকা এখন রঙ করে দেখ কী সুন্দর দেখাচ্ছে।

 

তোমদের আঁকা মৌমাছি কেমন হল সেটি আমাদের দেখাতে পার। আমাদের দেখাতে হলে আমাদের ফেইসবুক পেইজে তোমার মৌমাছির ছবি মেসেজ করতে হবে।

আমাদের ফেইসবুক পেইজের ঠিকানা- https://www.facebook.com/kidz.bdnews24