তিনি
এই শহরে নতুন তিনি
আজব কাজের কারবারী
এ, ওর বাসায় ঢুকে বলেন
এটা আমার মা'র বাড়ি।
প্লেটে করে পানি গিলেন
কোরমা পোলাও খান গ্লাসে
দুচোখ ঢাকেন উলটুপিতে
মাথা ঢাকেন সানগ্লাসে।
জষ্ঠি মাসে ফলের দিনে
মুখে গোটা আম সিধেয়
ভয় পেয়ে কেউ আসলে কাছে
নখ বাড়িয়ে খামচি দেয়।
কোটের হাতায় পা ঢুকিয়ে
বসে থাকেন আলনাতে।
বাড়ি কোথায়? বললে বলেন
বর্ধমানের কালনাতে।
