ভালো আছি
ছাদের তলে বসে আছে
টিকটিকিটা
দৌড়ে গেল ফাঁকি দিয়ে
চিকচিকিটা।
কান্না করে রান্নাঘরে
তেলাপোকা
মুড়িগুলো ছিটিয়ে দিল
ছোট্ট খোকা।
দিনের বেলা মাছি আসে
ভনভনিয়ে
সন্ধ্য হলেই মশা আসে
পনপনিয়ে।
আমরা তবু ভালো আছি
সবার মাঝে
ব্যস্ত থাকি ঘরের ভেতর
সবার কাজে।
