২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অযথা খরচ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2014, 04:47 PM

Updated : 25 Apr 2022, 05:07 PM

ডাক্তার: জ্বি, আপনার রোগটা যেন কী?

রোগী: আমি একটু বেশি বেশি-ই টাকা খরচ করি।

ডাক্তার: এর চিকিৎসা আর এমন কী কঠিন বলুন! আপনি এখন থেকেই একটু কম কম খরচ করবেন। অযথা খরচ করা কমিয়ে দিন, কেমন?

রোগী: জ্বি আচ্ছা, আমি আপনার কথা পালন করবো।

ডাক্তার: তা আমার ফি’টা?

রোগী: আপনি না বললেন, অযথা খরচ কমিয়ে দিতে!

সংগ্রহে: সাঈদ আল হাসান জয়, শনির আখড়া, ঢাকা

স্কুলের ভালো নাম!

একদিন নাবিল রাস্তা দিয়ে যাচ্ছিলো। হঠাৎ পাড়ার এক বুড়ো চাচা তাকে ডেকে জিজ্ঞেস করলো, খোকা, তোমাকে তো প্রতিদিনই দেখি এই রাস্তা দিয়ে যাওয়া-আসা করো, কিন্তু তোমার নামটা কোনোদিন জানা হয়নি। তা তোমার নামটা কি?

- জ্বি নাবিল।

- আহা, ডাক নাম নয়, ওই স্কুলের ভালো নাম আরকি।

- ও, স্কুলের নাম! যাত্রাপুর প্রাথমিক বিদ্যালয়।

সংগ্রহে : শিশির মাহমুদ, হোসাইন মার্কেট, উত্তর বাড্ডা, ঢাকা।

স্কুলে যাব না

ছেলে- বাবা, আমি আর স্কুলে যাব না।

বাবা- কেন? আর স্কুলে যাবে না কেন?

ছেলে- আরে, আমাদের স্যার তো কিচ্ছু পারে না, খালি আমাদেরকেই পড়া ধরে!

সংগ্রহে: উম্মে মাবরূরা উমামা, সিদ্ধেশ্বরী লেন, ঢাকা