একটি কিশোর
ঝাকড়া চুলের একটি ছেলে
সাহস করে দু-চোখ মেলে
দেশকে ভীষণ ভালবেসে
যুদ্ধে গেল হেসে হেসে।
সেই কিশোরের সাহস দেখে
হায়েনারা সব অস্ত্র রেখে
হতাশ হয়ে ঘুরে ঘুরে
পালিয়ে গেল ব্হু দূরে----
বন বাদার আর পাহাড় ফুঁড়ে
হৃদয় মাখা গানের সুরে
আনলো কিশোর একটি দেশ
নাম বলতো? বাংলাদেশ।
