২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁয়ের বাড়ি যেও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 05:44 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

তোমরা যারা শহরবাসী
থাক দালান ঘরে,
বুঝতে যদি গাঁয়ের মানুষ
শীতে কষ্ট করে?

কাপড় নিয়ে গ্রামে এসে
বিলিয়ে দিতে হাতে
দেখতে তখন গরিব দুখী
আনন্দেতে মাতে।

জামা নিয়ে গাঁয়ের বাড়ি
যেও সময় করে,
বইবে তখন খুশির জোয়ার
সবার ঘরে ঘরে।