২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পড়া যাই ভুলে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 04:28 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

প্রতিদিন ভাতরুটি খাওয়া

বই নিয়ে ইশকুলে যাওয়া

একদম ভালো লাগে না যে

দেখি মেঘ দূরে যায় ভেসে

পাহাড়ের চূড়া ঘেঁষে ঘেঁষে

লাল রঙে সন্ধ্যাটা সাজে।

রাত হলে জোনাকির আলো

ঝোপঝাড় মিশমিশে কালো

কারা দেয় শুধু হাতছানি

শিয়ালের হুয়া হুয়া ডাকে

হাঁসছানা ভয় পেতে থাকে

মুরগিটা খোয়া যাবে জানি।

নদীজল কুলুকুলু ছোটে

বড় মাছ লাফ দিয়ে ওঠে

চুপিসারে বসি গিয়ে পুলে

কতো পাখি শিষ দেয় গাছে

ঘাসে ঘাসে ফড়িঙেরা নাচে

তাই দেখে পড়া যাই ভুলে।