২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোর হাতে কী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 06:17 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

: এই ছেলে তোর মাথায় কী রে?

: স্বপ্ন ভরা একটা ঝাঁকা।

: একটা স্বপ্ন দে না ছিঁড়ে!

: বিক্রি হবে লক্ষ টাকা।

: তোর দুচোখে কী দেখা যায়?

: আগুন রঙা সূর্য দুটি।

: এসব মানুষ কী করে পায়?

: ও তো ভোরের পাখির ঝুঁটি।

: তোর দুপায়ে কিসের ধুলো?

: ধুলো তো নয় হিরে ওগুলো।

: দেখছি আমি ময়লা পা তোর!

: এসব থেকে জন্মে পাথর।

: তোর হাতে কী-- খালি নাকি?

: তোমার দেখা এটাই বাকি।