২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিঠাপুলির দাওয়াত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 09:43 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

শীত এসেছে শীত এসেছে
বইছে শীতের হাওয়া
দারুণ মজা দাদির হাতের
পিঠেপুলি খাওয়া।

বিকেলবেলা ধূঁয়ার মতো
দেয় কুয়াশা আদর
জড়িয়ে দেয় দাদি আমায়
নকশি করা চাদর।

এসো বন্ধু এসো তোমরা
আমার গাঁয়ের বাড়ি
খেয়ে দেয়ে নিয়ে যাবে
রঙিন পিঠার হাঁড়ি।