বন্ধু
আঁকলো খুকু পিচ্চি বিড়াল, গায়ে জড়ালো চাদর ম্যাওটা কেমন লাফায় দেখ, ঠিক যেন এক বাঁদর,
এত্ত বড় গোঁফ আঁকে আর, হলদে রঙের পাও,
দেখতে লাগে টুকটুকে এক, নাদুস নুদুস ছাঁও।
হটাৎ বিড়াল খাতা থেকে, লম্ফ দিয়ে নামে
আঁতকে উঠে খুকু মনি!! বিষম ভয়ে ঘামে,
তিড়িং বিড়িং বিল্লি নাচে, আমি লক্ষী ম্যাও!
বন্ধু তোমার আমি ওগো, হাতটা মিলাই, দ্যাও।
