প্যারাসুটের রহস্য
টেলিভিশনের কোনো কার্টুন বা মুভিতে তোমরা নিশ্চয়ই দেখেছ, আকাশে হেলিকপ্টার বা বিমান থেকে একজন নিচে লাফ দিচ্ছে আর তার মাথার উপরে ছাতার মতো মেলে যাচ্ছে প্যারাসুট নামের একটা জিনিস। সেই প্যারাসুটের সাহায্যে ভেসে ভেসে আস্তে আস্তে সে মাটিতে নেমে আসছে। ফলে এত উচ্চতা থেকে পরেও সে একদম অক্ষত থাকছে। তুমি নিশ্চয়ই অবাক হয়ে ভেবেছ, পাখির মতো করে এভাবে উড়ে উড়ে নামা কীভাবে সম্ভব?
সম্ভব। প্যারাসুট দিয়ে খুব সহজেই এভাবে নামা সম্ভব। কেমন হয়, যদি চট করে এমন একটা প্যারাসুট তুমিও বানিয়ে ফেলতে পার? আজ তাহলে চমৎকার এই কাজটি শিখে ফেলা যাক। সেই সঙ্গে শেখা যাক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়।
প্যারাসুট তৈরি করার জন্য আমাদের দরকার হবে ৪ টি জিনিস:
১) একটা প্লাস্টিকের ব্যাগ (হালকা কিছু বা পলিথিন)
২) কাঁচি
৩) তার বা সুতো
৪) একটা ছোট্ট ভারি কিছু (মানুষ আকারের পুতুল বা অ্যাকশন ফিগার হলে ভালো হয়)
যেভাবে করব:
এবার চেয়ার বা টেবিলের উপর থেকে অ্যাকশন ফিগারটাসহ প্যারাসুট ছেড়ে দেই। যদি ঠিকঠাক ভাবে বানাতে পার, তাহলে খুব ধীরে ধীরে প্যারাসুটটা অ্যাকশন ফিগারসহ মাটিতে নেমে আসবে।
এবার প্রশ্ন জাগতে পারে, কেন এবং কীভাবে এতটা ধীরে মানুষসহ প্যারাসুট নিচে নেমে আসে? কেননা শুধুমাত্র অ্যাকশন ফিগারটা উপর থেকে ছাড়লে তো সেটা খুব দ্রুত নেমে আসে।
আসলে বিষয়টি খুবই সোজা, যখন প্যারাসুটটা নিচে নামতে শুরু করে তখন সুতো বা তারের জন্য উপরের হালকা অংশটা বিশাল একটা জায়গা নিয়ে মেলে যায়। ঐ বিশাল অংশটুকুতে বাতাসের ঊর্ধ্বমুখী বল কাজ করে এবং একে নিচে আসতে বাধা দেয়। বাতাসের এই বাধাকে কাজে লাগিয়ে প্যারাসুট আস্তে আস্তে নিচে নামতে থাকে। ঐ হালকা অংশটা যত বেশি জায়গা নিবে, তত বেশি বাতাসের বাধা কাজে লাগাতে পারবে এবং তত আস্তে প্যারাসুটটা নিচে নামবে।
প্যারাসুটের পেছনের বিজ্ঞান তো জেনেই ফেললে, আর কীভাবে বানাতে হবে তাও জেনে গিয়েছ। এবার বানিয়েই ফেল একটি প্যারাসুট। নিজের বানানো প্যারাসুট দিয়ে সারাদিন খেলতে তোমার খুব আনন্দ হবে। আর যদি তোমার বাসায় বড় একটি ছাদ বা মোটামুটি বড় একটি মাঠ থাকে থাকলে তো কথাই নেই! তবে সাবধান! তোমার বানানো প্যারাসুট দিয়ে অ্যাকশন ফিগারের বদলে নিজেকে জুড়ে দিয়ো না যেন! প্যারাসুট নিয়ে যদি উড়তে মন চায়, তাহলে বড় হওয়া পর্যন্ত ধৈর্য ধরে একটু অপেক্ষা কর।
