পরি
হঠাৎ দেখি ছিনিয়ে নিল কে সব? ঘুমের মাঝেই ঘটে গেল এসব!
গভীর রাতে আসল এক পরি
সঙ্গে নিয়ে গয়না, টাকাকড়ি--
বলল, ‘খুকি দেব সোনার মালা
দুইটি হাতে, হীরা-চুনির বালা
পরবে কানে চমক চমক দুল
থাকবে খোঁপায় একগুচ্ছ ফুল,
তার ভেতরে হাঁতির দাঁতের কাঁটা
নূপুর দিয়েই জড়িয়ে দেব পা-টা,
মাথার জন্য পাথর খোঁচা তাজ
টুকটুকে বউ সাজবে তুমি আজ!”
হঠাৎ দেখি ছিনিয়ে নিল কে সব?
ঘুমের মাঝেই ঘটে গেল এসব!
