হেমন্ত
ঘাসের ডগায় পড়ছে শিশির, রোদ নরম
ঠান্ডা হাওয়ায় জুড়োচ্ছে প্রাণ, নেই গরম।
নতুন ফসল উঠছে বেড়ে মাঠ জুড়ে
এদিকসেদিক ফুলের যায় উড়ে।
দুপুর এখন কী ঝলমলে কী উজ্জ্বল
আকাশজুড়ে বেড়ায় উড়ে মেঘের দল।
এই সময়ে বিষণ্ন খুব বিকেলবেলা
পথের ধুলোয় ক্লান্ত রোদের খানিক খেলা।
তারপর তো সন্ধে নামে গুটি গুটি
আকাশ জুড়ে রাতে হাজার তারার বুটি।
পূর্ণ চাঁদের জোসনা ঝরে আকাশ থেকে
হেমন্তের এই ছবি মনে রাখছি এঁকে।
