খাবারের বাহার
কেউ ভালবাসে আম, কেউ বাসে জাম,
বড়দের বুক কাঁপে দেখে তার দাম।
শীতকালে সবজি, খেতে ভারি মজা,
নিয়মিত না খেলে পেতে হয় সাজা।
লাল লাল টমেটোর স্বাদের বাহারে
মন বলে খেতে লাগে মজা বড় আহারে।
ফুলকপি ফুল ফুল দেখে আহা মরি
কী রেখে কী খাই, বল কী যে করি?
এত সব মজাদার খাবারের দেশে
থাকি মোরা একসাথে সবে মিলেমিশে।
