২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবই হবে মানতে

এসব জেনে লাভ নেই তো সবই হবে মানতে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> খালেদ হোসাইন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2014, 04:18 PM

Updated : 25 Apr 2022, 04:51 PM

রোদেলা কয় পুষবে বিড়াল

রৌদ্র বলে পাখি

বিড়াল-পাখি একই সঙ্গে

থাকতে পারে নাকি?

মায়ের আপত্তি তো আছে

বিড়ালে কী পাখিতে

একটুও তার ইচ্ছে তো নেই

ওদের ঘরে রাখিতে।

তা-ও একদিন দুপুরবেলা

রৌদ্র গেল সাভারে

হরতাল তাই রিকশা-ভ্যানে

সাহসটা কী, বাবা রে!

আনলো কিনে দুইটি পাখি

আর একটি খাঁচা

একটার নাম হাড় গিলে

আর একটা হাঁড়িচাছা।

ওরা তো বেশ ভালোই আছে

আমার তো দায় বাঁচা!

রোদেলাও যাবে নাকি

বিড়াল কিনে আনতে

বন বিড়ালকী হুলো বিড়াল

চাইনি তা আর জানতে।

এসব জেনে লাভ নেই তো

সবই হবে মানতে!