২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি কত্ত কিছু আঁকি

ছোটদের রঙিন ক্যানভাস নিয়ে মিষ্টি এই ছড়াটি লিখেছেন রেবেকা ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রেবেকা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 06:05 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

আমি    কত্ত কিছু আঁকি,

শীতের শিশির ভোরের বেলা

বসন্তে ওই ফুলের মেলা

বর্ষাকালে বৃষ্টি মাটি

হচ্ছে মাখামাখি।

আমি      কত্ত কিছু আঁকি।

আমি      অনেক কিছু আঁকি

শহর জুড়ে হাজার গাড়ি

ইট-পাথরের দালান বাড়ি

রাস্তা দিয়ে ফেরিওয়ালা

করছে হাঁকাহাঁকি।

আমি      অনেক কিছু আঁকি।

আমি      শুধুই ছবি আঁকি

শান্ত সবুজ শ্যামল গাঁও

তীরটি ঘেঁষে নদী, নাও

জারুল ডালে লেজ দুলিয়ে

ডাকছে দোয়েল পাখি

আমি      শুধুই ছবি আঁকি।