২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার সাধ

মেঘ হয়ে উড়ে চলি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> শিহাব সরকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 03:57 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

ছুঁয়ে যাই হিমালয়,

ফুটে থাকে ফুলকলি

আসমানে কী না হয়।

ঝড় এলে হাওয়া ছোটে

আমি পাতা উড়ে যাই,

রাত্তিরে তারা ফোটে

জ্যোৎস্নার মধু খাই।

এইসব নিয়ে আছি

সাতরঙা পাখনায়,

মৌমাছি হয়ে নাচি

বনে বনে দিন যায়।

কখনো বা ভাবি বসে

স্বপ্ন না সত্যি,

আকাশটা পুরো চষে

মনটাকে পথ দিই ।