২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ মানে

হয়ে যাক না কালো-ধলোর বিভেদ দূর ঈদ হয়ে যাক মিলন মেলার সমুদ্দুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আহাদ আলী মোল্লা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 02:24 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

ঈদের খুশি সবার ঘরে ছড়িয়ে যাক

দুহাত দিয়ে দাও সরিয়ে দুর্বিপাক

দাও হটিয়ে দুঃখ জ্বালা মনের খেদ

যাও ভুলে আজ সকল রকম দ্ব›দ্ব-জেদ।

আজকে এসো এক কাতারে শামিল হই

ধনী গরিব সমান হবো একান্তই

তোমার কাঁধে দেই মিলিয়ে আমার কাঁধ

ছিঁড়ে ফেলি উঁচু-নিচুর সকল বাঁধ।

দাও বিলিয়ে আজকে সবাই স্বার্থ সব

হাতের মুঠোয় বন্দি করো ‘অসম্ভব’

ছোট করে দেখো না আজ কারোর মান

দাও তাড়িয়ে পাপ-অশুভ-অকল্যাণ।

আমরা মানুষ, নাই ভেদাভেদ আপন পর

বন্ধু রবো সবাই মোরা জনম ভর,

হয়ে যাক না কালো-ধলোর বিভেদ দূর

ঈদ হয়ে যাক মিলন মেলার সমুদ্দুর।