বাদক ভূত
ভূতটা যখন মানুষ ছিল
বসত ছিল চানপুরে,
ছোট্ট বেলায় মেলায় গিয়ে
যায় যে ওর কান পুড়ে।
দাগটা তার রয়েই গেল
তাতে কি তার বয়েই গেল,
বাদক এই দুষ্টু ভূতের
নামটি হল কানপুড়া ,
ভূতজগতের অনুষ্ঠানে
বাজায় বাঁশি, তানপুরা ।
Published : 01 Oct 2014, 04:22 PM
ভূতটা যখন মানুষ ছিল
বসত ছিল চানপুরে,
ছোট্ট বেলায় মেলায় গিয়ে
যায় যে ওর কান পুড়ে।
দাগটা তার রয়েই গেল
তাতে কি তার বয়েই গেল,
বাদক এই দুষ্টু ভূতের
নামটি হল কানপুড়া ,
ভূতজগতের অনুষ্ঠানে
বাজায় বাঁশি, তানপুরা ।