জোকস
চুল কাটানো
একদিন এক লোক তার বাচ্চাকে চুল কাটাতে নাপিতের কাছে নিয়ে গেল।
নাপিত:কী রকমের চুল কাটব?
বাচ্চা:আমার আব্বুর মতো ওপরের দিক ফাঁকা রেখে দেবেন|
সংগ্রহে: রহিম চৌধুরী, কাঠালতলী, মির্জাগঞ্জ, পটুয়াখালী|
পানির ফর্মুলা
শিক্ষক: এই কামাল, বলতো, পানির ফর্মুলা কী?
কামাল: স্যার, HIJKLMNO।
শিক্ষক: এর মানে কী?
কামাল: স্যার, আপনি না গত ক্লাসে বললেন, পানির ফর্মুলা এইচ টু ও। আমি তো তাই বললাম!
সংগ্রহে: পলাশ, নরসিংদী।
গাধা
একদিন ক্লাসে এসে শিহ্মক বললেন, ‘যে যে গাধা সে সে বাদ দিয়ে সবাই বস।’
সবাই বসল। কিন্তু মিনি দাঁড়িয়েই রইল।
শিহ্মকঃ কিরে তুই কি গাধা নাকি, দাঁড়িয়ে রইলি যে?
মিনিঃ স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন দেখে আপনাকে সঙ্গ দিতে আমিও দাঁড়ালাম।
