২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একটি ঘোষণা

আকাশে বিমান উড়ছে। যাত্রীরা আরামে বসে আছেন। হঠাৎ পাইলটের কণ্ঠস্বর শোনা গেল-- আমাদের এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে, এই বিমানটি দুর্ঘটনার মুখে পড়েছে। তবে আপনারা এখনি অশান্ত হবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সাগর আশরাফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2014, 08:34 AM

Updated : 13 Oct 2022, 12:36 PM

আপনারা যদি বিমানের ডানপাশের জানালা দিয়ে বাইরে তাকান তবে দেখবেন, সেই পাশের ডানায় আগুন ধরেছে। ইঞ্জিনও বন্ধ হয়ে গেছে। আমরা জরুরি অবতরণের চেষ্টা করেছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাও আর সম্ভব নয়।

আরও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, এটি আসলে একটি রেকর্ডেড মেসেজ। আপনারা নিচের দিকে তাকালে বিমানের অন্যান্য স্টাফদের সঙ্গে আমাকেও দেখতে পাবেন। আমাদের এয়ারলাইন্সে ভ্রমণের জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

সংগ্রহে : মোহাইমেনুল ইসলাম জীবন, বকুলতলা, জামালপুর।

ভিটামিন ‘এম

আজকে নুরুল হুদা স্যার ক্লাশে ঢুকেই আক্কাসকে জিজ্ঞেস করলেন-- এই বল তো, সবচেয়ে প্রয়োজনীয় ভিটামিন কোনটা?

- ভিটামিন ‘এম’ স্যার।

- সে আবার কোন ভিটামিন রে?

- কেন স্যার, ‘এম’  ফর মানি! আর এর চেয়ে প্রয়োজনীয় ভিটামিন আর কিছু কি হতে পারে?

সংগ্রহে : রাজীব, খোড়কি, যশোর।

দাঁত ছাড়া কুকুরের কামড়

একদিন পাপ্পু মুন্নাকে জিজ্ঞেস করল, তুই তো সবই জানিস। বল তো, তোকে একটা কুকুর কামড়ে দিল। কিন্তু কুকুরটার কোনো দাঁত নেই। তুই তখন কী করবি?

মুন্না বলল, কী আর করব, সুঁই ছাড়া একটা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন নিয়ে নিব!

সংগ্রহে : হুমায়রা হাফসা, শাহ আলী বাগ, মিরপুর-১, ঢাকা।