২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাউ মাছ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সাগর আশরাফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2014, 02:24 PM

Updated : 13 Oct 2022, 12:36 PM

সেদিন এই কাঁচা বাজারে এলেন এক বিদেশি। যেখানে মাছ নিয়ে বসে ছিল মাছবিক্রেতারা, ঘুরতে ঘুরতে সেখানে গেলেন। একটা মাছ দেখে তার খুব লোভ হল। ভাবলেন, মাছটি কিনবেন। কিন্তু তিনি তো আর বাংলা জানেন না। অনেক চিন্তা করে, শেষে ইঙ্গিতে মাছটি দেখিয়ে মাছবিক্রেতাকে জিজ্ঞেস করলেন, হাউ মাচ? যার বাংলা মানে কি না, দাম কত?

মাছবিক্রেতা তো আর ইংরেজি জানে না। কিন্তু ইঙ্গিত দেখে বুঝল, ওই মাছটির কথাই বিদেশি ভদ্রলোক জিজ্ঞেস করছে। হাসি হাসি মুখ করে বলল, না না, এটা হাউ মাছ না, রুই মাছ!

সংগ্রহে: শুভ মজুমদার,  পাথরঘাটা, চট্টগ্রাম।

বোতল এনেছেন?

আম্মু নিলয়কে বাজারে পাঠাল আটা কিনতে। নিলয় একটা বোতল নিয়ে গিয়ে দোকানদারকে বলল, এক লিটার আটা দিন তো।

- বাবু, আটা তো লিটারে বিক্রি হয় না, কেজিতে বিক্রি হয়। বলো, এক কেজি আটা দিন তো।

- আচ্ছা। আমাকে এই বোতলে এক কেজি আটা দিন।

- আহহা! বাবু, আটা বোতলে নেয় না। এক কাজ কর, তুমি আমার জায়গায় আস, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বলতে হয়, কেমন?

এবার নিলয় দোকানদারের বদলে কাউন্টারে গিয়ে বসল। আর দোকানদারের কাউন্টারের সামনে এসে নিলয়কে বলল, এক কেজি আটা দিন তো...

- সঙ্গে সঙ্গে নিলয় বলল, বোতল এনেছেন?

সংগ্রহে : সুফিয়ান আহমেদ, শিবগঞ্জ, সিলেট

সাদা চুল

ছেলে: বাবা, তোমার চুল সাদা কেন?

বাবা: তুমি যে পড়াশুনা কর না! সেই চিন্তায় চিন্তায় আমার চুল পেকে সাদা হয়ে গেছে।

ছেলে: তাই তো বলি, দাদার চুল কেন এত সাদা!

সংগ্রহে: মোঃ রাকিবুল ইসলাম, চাটখিল, নোয়াখালি