আকাশ
কে বলেছে খুকু তোমায়
দূরের আকাশ সাততলা,
আজগুবি সব কল্পকথা
সব মিথ্যে, বানিয়ে বলা।
আকাশে নেই দত্যি-দানো
নেই অসুরের দল,
আকাশ হল বাতাস, গ্যাসের
একটা বড় বল।
কোটি কোটি ধুলোর কণা
হাওয়ার সাথে থাকে,
সূর্য তা’তে আলো দিয়ে
আকাশে নীল আঁকে।
