বাংলাদেশের কমিকস: ঢাকা কমিকস
কমিকস পড়তে কে না পছন্দ করে? বিশেষ করে সেটা ছোটদের মনের মতো হলে তো আর কথাই নেই। ছোটরা একেবারে হুমড়ি খেয়ে পড়বে। তবে বাংলাদেশে গত দেড় বছর ধরে বের হওয়া ঢাকা কমিকস এর কমিকসগুলি কিন্তু খালি ছোটদের জন্যে না। এই প্রথমবারের মতো বিশ্বমানের কমিকস নিয়ে শুরু হওয়া ঢাকা কমিকস মোট তিনটা বয়সের জন্যে কমিকস বের করছে।
তাদের E মানে Everyone এর যে কমিকস, সেটা আসলে ছোটদের জন্যেই করা তবে একটু বড়রাও মজা পাবে। তার মধ্যে আছে দাদু-নাদু সিরিজ, জিতু নামের এক ছোট ছেলে আর টিইইই নামে তার এক পোষা ভুত এর আরেকটা সিরিজ। আছে বিখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীবের পল্টু বিল্টু সিরিজ।
ওদিকে ব্যাকবেচনচার্স ক্লাব হল T বা Teen and Up মানে যারা একটু বড়, তাদের জন্য। কেউ যদি আর্চিস কমিকস পড়ে থাক, তবে এটা তাদের মজাই লাগবে আশা করা যায়। ইউনিভার্সিটিতে পড়ুয়া একদল বন্ধুর গল্প। তাদের আড্ডাবাজি, ফান আর পড়াশোনা মিলিয়ে এই মজার কমিকসটি এঁকেছেন কার্টুনিস্ট তন্ময়। ওদিকে নিহিলিন ক্লাব সিরিজের সব গল্পই হরর! সেটা আসলে একটু বড়রা পরলেই ভালো। তাই এটাও T। এর প্রথম বই 'মীনপিশাচ' ভুত বিষয়ক তদন্তের একটা সংগঠন ‘নিহিলিন’ থেকে সাদি হক আর তাঁর সহকারী রাদি একসাথে যায় সোদপুরের এক বিলে। সেখানে পানির দানব সিন্দুক নিয়ে ঘটে ভয়ানক কিছু ঘটনা।
শামীম আহমাদের আঁকা ‘দাদু-নাদু’ সিরিজে দেখা যাবে বিজ্ঞানী দাদু তাঁর নাতি নাদুকে নিয়ে যাচ্ছে এক হারানো চুম্বক দ্বীপে, সবই ঠিকঠাক মতো চলছিলো খালি মাঝখানে এসে ঢুকে গেল দুষ্ট ধূর্জটি কাফি। আর আরাফাত করিমের আঁকা আরেক কমিকস ‘ডিনয়েড’ এ দেখা যাবে পুলিশের বিশেষ তদন্ত কর্মকর্তা দূর্ধর্ষ সি.কে. জাকির এক আশ্চর্য প্রাণীকে তাড়া করতে গিয়ে বিরাট এক ষড়যন্ত্র ধরে ফেলার ঘটনা। এর পরের পর্ব অপারেশন ব্রেকডাউন এ আবার দেখা যায় কিম্ভূত এক সমস্যার। সেখানেও পাতায় পাতায় রহস্য আর এ্যাকশন।
ওদিকে সাই-ফাই সিরিজের মধ্যে আছে 'রিশাদ' সিরিজের ১ আর ২ নম্বর সংখ্যা। ফ্যান্টাসি আর প্যারালাল দুনিয়ার রহস্যের মধ্যে নিয়তি গ্রন্থের মারপ্যাঁচ মজাই লাগার কথা সবার। আর শেষ যেটা না বললেই না সেটা হল মুহম্মদ জাফর ইকবালের লেখা সায়েন্স ফিকশন 'রুহান রুহান', সেটাও তারা কমিকস বানিয়ে ফেলেছে। মজার কথা হল এই কমিকসগুলি পুরোটাই ঝরঝরে বাংলায় এবং প্রথমটা পড়ে শেষ করতে ন করতেই পরেরটা বের হয়ে যাচ্ছে বাজারে। সুতরাং, আর চিন্তা কী?
ফেইসবুকে ঢাকা কমিকসের ফ্যান হতে গেলে সার্চ বাটনে শুধু লেখ Dhaka Comics। তারপর? তারপর খালি LIKE!
