চির উন্নত শির
বিদ্রোহী কবি কাজী নজরুল
চির উন্নত শির যে,
এই মন্ত্রেই কেঁপেছে দুনিয়া
বাঙালির মহাবীর্যে।
বীরের জাতিকে চিনেছে মানুষ
চিনেছে নতুন বিশ্ব
একাত্তরেই পাল্টে দিয়েছে
নাটকের শেষ দৃশ্য।
মরণ জয়ের যুদ্ধে নেমেছে
হারেনি তো ওরা তর্কে
পাক হানাদার বাহিনীরা তাই
হঠাৎ গিয়েছে ভড়কে!
দামামা বাজিয়ে দামাল ছেলেরা
জানান দিয়েছে বিশ্বে
ওরা-
লড়তে শিখেছে মরতে শিখেছে
থাকতে শিখেছে শীর্ষে।
