২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

 প্রজাপতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> জুলফিকার আলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 05:50 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

 প্রজাপতি, প্রজাপতি,
 উড়ে বেড়াও ফুলে ফুলে|
    কেন আসো না?
 বসো না, খুকুমণির চুলে?

  খুকুমণি চুলের রাণী,
 ছোটে প্রজাপতির পিছে|
 কেন তারে, দাওনা ধরা?
 দৌড়িয়ে নাও মিছে মিছে|

   প্রজাপতি, প্রজাপতি,
    তুমি ভীষণ দুষ্ট|
 কেন করো না, ধরা দিয়ে?
   খুকুমণির মন তুষ্ট|