০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

জোকস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>> সাগর আশরাফ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2014, 06:21 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

অংক শেখা

শিক্ষক দুটি ছাত্রকে অংক শিখাতে অনেক চেষ্টা করেছেন। কিন্তু ছাত্র দুটি এতই দুষ্ট যে তারা কিছুতেই বোঝার চেষ্টা করেনা । একদিন তারা গাছে উঠে আম পারছিল। এমন সময় শিক্ষক এসে হাজির। তিনি এক ছাত্রকে বললেন, আমাকে তিনটা আম দাও। ছাত্রটি তিনটি আম দিল। আবারও শিক্ষক দুইটি আম চাইলেন। ছাত্রটি আরও দুইটি আম দিল। শিক্ষক এবার বললেন, বলতো, এখন আমার হাতে কয়টি আম আছে? তখন ২য় ছাত্র বলে উঠল, এই বলিসনা । স্যার আমাদের অংক শেখাচ্ছেন ।

সাইদুল হক সবুজ, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট, শেরপুর

আগে আর এখন

কলা বিক্রেতা-কলা আছে, কলা, কলা।

পথচারী-এক হালি কলার দাম কত?

কলা বিক্রেতা-২০ টাকা।

পথচারী-কেন, ঐদিন নিয়েছি ১০ টাকায়।

কলা বিক্রেতা-আগে দিতাম, এখন দিই না।

পথচারী-আমাকে এক ডজন কলা দাও।

(কলা বিক্রেতা এক ডজন কলা দিতেই পথচারী হাতে এক ডজন কলা নিয়ে চলে যাচ্ছে)

কলা বিক্রেতা-এই যে সাহেব টাকা কই?

পথচারী-আগে দিতাম, এখন দিই না।

শুভ, হাটহাজারী মডেল পার্বতী উচ্চ বিদ্যালয়, হাটহাজারী,চট্রগ্রাম

সেলুনে একদিন

একদিন এক লোক তার বাচ্চাকে চুল কাটাতে নাপিতের কাছে নিয়ে গেল।

নাপিত: কী রকমের চুল কাটব?

বাচ্চা:আমার আব্বুর মতো ওপরের দিক ফাঁকা রেখে দেবেন|

রহিম চৌধুরী, কাঠালতলী, মির্জাগঞ্জ, পটুয়াখালী|