বৃষ্টি
জুড়ায় ভূবন জুড়ায় প্রাণ শুকনা মাটি ছড়ায় ঘ্রাণ।
টিপটিপ টিপটিপ বৃষ্টি পড়ে
চিকচিক চিকচিক মুক্তা ঝরে!
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বাজে যেন রূপোর নূপুর!
শনশন শনশন বৃষ্টি আসে
পতপত পতপত পত্র হাসে!
বৃষ্টি আসে গুড়ি গুড়ি
দূরে যেন সাদা পরি!
ঝমঝমিয়ে নামে ঢল
নিরাপদে পানির কল।
জুড়ায় ভূবন জুড়ায় প্রাণ
শুকনা মাটি ছড়ায় ঘ্রাণ।
