২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোকস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সাগর আশরাফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 03:25 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

চোখ বন্ধ রাখ

মোটর সাইকেলে চড়ে দুই বন্ধু যাচ্ছে।
পেছনে বসে থাকা বন্ধু বলল, ‘দোস্ত একটু আস্তে চালা, ভয় লাগছে তো…!!’
যে বন্ধু মোটরসাইকেল চালাচ্ছে, সে উত্তর দিলো, ‘আরে ব্যাটা , বেশি ভয় লাগলে আমার মতো চোখ বন্ধ করে রাখ...!!’

ছাত্র-শিক্ষক

শিক্ষকঃ ধ্রুব, বলতো এসিসি (ACC) তে কী হয়?
ধ্রুবঃ এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
শিক্ষকঃ গুড । এবার অয়ন বলতো, বিবি (BB) তে কী হয়?
অয়নঃ বাংলাদেশ ব্যাংক, স্যার।
শিক্ষকঃ খুব ভাল। নন্দদুলাল, তুমি এবার বলতো ইএসপিএন (ESPN) এ কী হয়?
নন্দদুলালঃ সারা দিন শুধু খেলা হয়, স্যার।

চাপাবাজি

একবার এক অনুষ্ঠানে এক বাংলাদেশি, এক সাউথ আফ্রিকান আর ইন্ডিয়ান গল্প করছে। আলোচনার বিষয়বস্তু ক্রিকেট।

ইন্ডিয়ান
: একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল। স্টাইকার প্রান্তে ছিল শচীন। বোলার বল করল, শচীন সেটা থার্ডম্যানের দিকে ঠেলে দিয়ে ৩ রান নিল, ফিল্ডার সেটা ছুড়ল নন-স্টাইকার এন্ডে। ওভার থ্রো তে শচিন আরও তিন রান নিয়ে নিল। এবার ফিল্ডার সাবধান হয়ে সেটা ছুঁড়ে দিল উইকেট কিপারের দিকে, উইকেটকিপার ধরতে পারল না আর বলটা চলে গেল বাউন্ডারির ওপারে। ফলে চার রান। ৩+৩+৪ =১০ আমরা জিতে গেলাম।

সাউথ আফ্রিকান
: একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল। আমদের গ্রায়েম স্মিথকে তো তোমরা চেন। তার গায়ে মারাত্মক জোর। সে এমন জোরে মারল যে বল স্টেডিয়াম পার হয়ে কয়েক শ গজ দূরে গিয়ে পড়ল। আম্পায়ারের কোনো উপায় ছিল না। সে ১২ রান দিয়ে দিল। আমরা জিতে গেলাম।

বাংলাদেশী: একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল। আমাদের আশরাফুলকে তো তোমরা চেন, সে সেইরকম মারকুটে ব্যাটসম্যান। বোলার বল করল আর আশরাফুল সজোরে ব্যাট চালাল। ব্যাটের আঘাতে বল ভেঙে দুই টুকরা হয়ে গেল। এক টুকরা উড়ে বাউন্ডারি পার হল আর অন্য টুকরা গড়াতে গড়াতে বাউন্ডারি পার হল। ফলে আমরা ৬ + ৪ = ১০ রান করে ফেললাম। আমরা জিতে গেলাম।