পাস করেছে
কী হয়েছে হাবুর বাসায় হচ্ছে কেন হল্লা? সবাই দেখি জটলা করে হাবুর বাড়ি চললা!
তবে তাকে কামড়ে দিল
বিষ ফোড়ানো ভল্লা?
এত্ত তেজ! থাকবে না তো
দেহের সাথে কল্লা।
তুষ্ট মুখে খবর দিল
আমলা পাড়ার মোল্লা ...
অংকে হাবু পাস করেছে,
পায়নি এবার গোল্লা !
