২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অদিতির ইমেইল

-  মা, আমার কেক সময়মত আসবে তো? -  আসবে মা। অবশ্যই আসবে।   -  মা আমার কার্ডগুলোর কী অবস্থা? -  বানাচ্ছি মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রাসয়াত রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 05:00 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

অদিতি কাগজ দিয়ে কেটে কেটে কার্ড বানাচ্ছে। আজ তার জন্মদিন। এই প্রথমবারের মতো তার জন্মদিন পালন করা হচ্ছে। স্কুলের অন্য বন্ধুরা জন্মদিন পালন করে। কেউ কেউ তাকে দাওয়াতও দেয়, তবে অধিকাংশই দেয় না। কেউ এক বছর দাওয়াত দিলেও পরের বছরগুলোতে ভুলে যায়। শুধু জিনাতই প্রতিবছর দাওয়াত দেয়।

অদিতির বাসায় রাতের বেলা পার্টি দেওয়া হবে। স্কুলের সবাইকে দাওয়াত দিতে হবে। অদিতি অনেক কষ্ট করে কার্ড বানিয়েছে। তার মাও কিছু বানাচ্ছে। সেগুলা শেষ হলেই অদিতি স্কুলে যাবে। যাওয়ার আগে অদিতির মা বললেন,

-  অদিতি তুমি কাল রাতে অনেকক্ষণ কম্পিউটার চালিয়েছিলে। এতক্ষণ কম্পিউটার নিয়ে বসে থাকলে শরীর খারাপ করে মা।

-  ইমেইল করছিলাম মা।

স্কুলে অদিতির প্রিয় বন্ধু জিনাত। দুজন একসঙ্গেই থাকে। অদিতি জিনাতকে বার্থডে কার্ড দিল।

-  জিনাত আজ আমার জন্মদিন। রাতে বাসায় পার্টি আছে। চলে আসিস।

-  হ্যাঁ, আমি আসব।

অদিতি ক্লাসের অন্যদের কার্ড দিতে গেল। প্রথমে রাহাকে দিল। রাহা একটু অবাক চোখে অদিতিকে দেখে ফিক করে হেসে বলে--  

-  আরে, তোর আবার কিসের বার্থডে রে? কী পার্টি করবি তুই?

-  তুই আসিস শিউলি।

-  যা যা, ভেবে দেখব নে।

অদিতি এরপর আদিয়ানকে কার্ড দিতে গেল। আদিয়ান অদিতির এত কষ্টের বানানো কার্ড প্লেন বানিয়ে উড়িয়ে দিল। অদিতি মন খারাপ করে বাসায় এল। কারণ, সবাই তার কার্ড নিল কিন্তু কেউই আসবে বলল না।

জিনাত বাসায় এসে বাবাকে বলল আজ অদিতির জন্মদিন। সে কী গিফট কিনবে? জিনাতের বাবা বলল,

-  অদিতি জানি কে? ঐ যে বাবা নেই যে মেয়েটার?

-  হা বাবা। আমার বন্ধু।

-  নাহ, আজ পারব না মা। আজ অন্য এক জায়গায় যেতে হবে আমাদের।

-  বাবা প্লিজ।

-  না মা, আমি স্যরি।

সন্ধ্যা ছয়টায় কেক এসে উপস্থিত। অদিতির মা বিরিয়ানি রান্না করেছেন। কিন্তু অদিতির বান্ধবীদের কারও দেখা নেই। অদিতির বেস্ট ফ্রেন্ড জিনাতও আসছে না। অদিতি কী করবে বুঝতে পারছে না। ওর খালি কান্না পাচ্ছে। কিন্তু চোখের পানি মাকে সে কিছুতেই দেখতে দিতে চায় না।

ছটায় আসার কথা সবার। সাতটা পর্যন্ত কারও দেখা নেই। ও যখন ভাবছে কউ আসবে না, ঠিক তখনই কলিং-বেল বেজে উঠল। অদিতির মা দরজা খুলে অবাক হয়ে গেলেন। যে এসেছে তাকে বাংলাদেশের সবাই চিনে।

-  আপনি! আপনি এখানে! আমি বিশ্বাস করতে পারছি না।

-  এটা কি অদিতিদের বাসা?

-  জ্বি। আমি অদিতির মা।

-  আজ কি অদিতির জন্মদিন?

-  জ্বি।

- আমি জন্মদিনের দাওয়াত পেয়েছি। আসলে প্র্যাকটিস থেকে ফেরার পথে আমার একটা প্রোগ্রাম ছিল। একটা টিভি সাক্ষাৎকার ছিল । কিন্তু আমার মনে হল আগে অদিতির সঙ্গে দেখা করি।

- আমি খুবই অবাক হয়েছি। আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি আপনি এত ভালো কখনও জানতাম না।

-  অদিতি কোথায়?

অদিতি ঘরের কোণে দাঁড়িয়ে আছে। সে কাঁদছে।

-  অদিতি তুমি কেমন আছ? তোমার জন্মদিনের দাওয়াত পেয়েছি। আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমার একটা সাক্ষাৎকার আছে আজকে। তুমি কি আমার সঙ্গে যাবে? তুমি আর তোমার মা আমার সঙ্গে চল।

একটি টিভি চ্যানেলে ক্রিকেটার সাকিব আল হাসানের সাক্ষাৎকার প্রচার করার কথা আজ। সরাসরি অনুষ্ঠান। সবাই অবাক হয়ে দেখল সাকিব আল হাসানের সঙ্গে ১০ বছর বয়সের একটি মেয়ে। সাকিব আল হাসান বললেন,

আমি আপনাদের সামনে অদিতিকে নিয়ে এসেছি এই জন্য যে আমি দেখাতে চাই শিশুরা কত চমৎকারভাবে লিখতে পারে। অনেক নামকরা লেখকদের লেখা আমাকে আবেগাপ্লুত করতে পারে। অদিতির লেখাও ঠিক সেভাবেই পেরেছে। অদিতি আমাকে ইমেইল করেছিল। সেই ইমেইলে তার বাবা হারানোর কষ্টের কথা বলা ছিল। তার বন্ধুদের সম্পর্কে অনুভূতি ছিল আর ছিল ওর জন্মদিনে আমার যাওয়ার নিমন্ত্রণ। অদিতি তোমাকে শুভ জন্মদিন। একদিন তুমি অনেক বড় কিছু হবে। আমাকে যেমন সবাই চিনে, একদিন তোমাকেও সবাই চিনবে।

যেই অদিতির জন্মদিনে কেউ আসে নি, একটি ইমেইলের কারণে সমগ্র দেশবাসী তা জানল।

পরেরদিন স্কুলে যাওয়ার পর সবাই অদিতির কাছে আসল। সবাই দুঃখ প্রকাশ করল অদিতির কাছে। অদিতি কারও সঙ্গে কথা না বলে জিনাতকে বলল--

-  আসিসনি কেন?

-  বাবা আসতে দেয় নি।

-  তোর বাবাকে দেখলাম। মুখ কালো করে বসে ছিল সাকিব আল হাসান যখন আমাকে নিয়ে স্টুডিওতে ঢুকেন। ঐ চ্যানেলেই তো তোর বাবা কাজ করেন।

-  বাবা রাতে আমাকে স্যরি বলেছেন। তোর জন্য গিফটও কিনে দিয়েছেন। আমাকে মাফ করে দিস।

কয়েক বছর পরের কথা। অদিতি এখন সেভ দ্যা চিলড্রেনের একটা স্থানীয় সংগঠনে কাজ করে। কানে-চোখে দেখে না ও কানে কম শোনে এমন এতিম, পরিবার ছাড়া শিশুদের নিয়ে তার কাজ। যদিও সে এখনও ছোটই কিন্তু তার কাজ সবার খুব মন কাড়ে। অসহায় শিশুদের প্রতি অপরিসীম ভালবাসা নিয়ে সে তাদের সেবা করে। একটি পত্রিকায় শিশুদের নিয়ে লেখালেখিও করে সে। আদিতি বলে বাচ্চাদের একটি পৃথিবীর কথা, যেখানে তারা সুখে থাকবে, কেউ তাদের কষ্ট দিবে না। সে বাচ্চাদের সাহস দেয়, প্রেরণা যোগায় এমন একটি পৃথিবীর জন্য যেন তারাও এগিয়ে আসে। ছোটরা এমনকি বড়রাও গভীর আগ্রহ নিয়ে তার লেখা পড়ে। সবাই তাকে আদিতি আপু বলে এক নামে চিনে।

সাকিব আল হাসান বলেছিলেন একদিন সবাই তাকে চিনবে। তা