২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝমঝমে বৃষ্টিতে

কিডজ এর একনিষ্ঠ বন্ধু বেবী মওদুদের মৃত্যুতে তাঁর প্রতি কিডজ-এর শ্রদ্ধাঞ্জলি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> বেবী মওদুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2014, 04:10 PM

Updated : 22 Aug 2022, 06:47 PM

সকাল-সন্ধ্যা বৃষ্টি হল

ঝম ঝমা ঝম ঝম।

উঠোন জুড়ে জল থইথই

মাছ ছুটেছে শিং পুটি কই

দাদি আমার ধরতে গিয়ে

পিছলে আলুর দম।

কোমর ব্যথা পায়ের জ্বালা

দাদির হাতে জপের মালা।

দাদু বলে এবার থেকে

ভাত খেয়ো খুব কম।

তাই না শুনে দাদির আমার

মুখখানা থমথম।

দাদির আমার ভীষণ শখ

দুধভাসা সর খাবে

তেঁতুল বরই আচার নিয়ে

বোনের বাড়ি যাবে।

মেয়ের বাড়ি ছেলের বাড়ি

সবার কাছে চাইবে শাড়ি;

মিছিল মিটিং দেখতে যাবে

মানুষ যত গমগম

সেই দাদি আজ কোমর ভেঙে

ভয়ে কাঁপে ছমছম।