প্রকৃতির বর্ণচোরা
ক্যামেলিয়ন। অদ্ভুত এক প্রাণী। প্রকৃতির বিস্ময়ও বলা যায়। গ্রিকরা একে বলত লিটল লায়ন বা ক্ষুদ্র সিংহ। এটি একটি খুব উৎসুক সরীসৃপ।
এক ফুটের বেশি লম্বা হবে না। এরা খুব সহজে রং পরিবর্তন করতে পারে। এ জন্য এরা বিখ্যাত। অন্য সরীসৃপরাও এই ব্যাপারটা উপভোগ করে। এমনকি কোনো কোনো মাছও। কিন্তু অনেক দিন আগে ক্যামেলিয়ন ছিল খুবই সাধারণ একটি প্রাণী। তাদের আরও অদ্ভুত আচার-আচরণ মানুষকে অবাক করত। এদের একটি লম্বা লেজ আছে। লেজের সাহায্যে এরা কোনো কিছুকে শক্ত করে আঁকড়ে ধরতে পারে। হাতগুলোর মাথায় তীক্ষ্ণ সুঁচালো আঙুলের মতো আছে। ওগুলোর সাহায্যে গাছের বাকল আঁকড়ে ধরতে পারে। লেজের সাহায্যে গাছের ডাল আঁকড়ে ধরে এরা। পা দিয়ে অন্য শাখা ধরে ঝুলে থাকতে পারে।
ক্যামেলিয়ন ধীরগতির এবং অলস। এরা শিকারের খোঁজে বের হয় না। শিকার তাদের নাগালের ভেতর না আসা পর্যন্ত তারা অপেক্ষা করে। গাছের ডালে তারা স্থির হয়ে বসে থাকে। কারণ তাদের কোনো তাড়া নেই। পোকামাকড় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ক্যামেলিয়নকে দেখে না। কারণ সে আশপাশের রংয়ের সঙ্গে তার রং মিশিয়ে ফেলে। সে নড়ে না। একটি পতঙ্গ আসলেও তা ক্যামেলিয়ন দেখতে পায়। পতঙ্গটি কাছে যায় এবং থেমে যায়। ক্যামেলিয়ন খুব দ্রুত তার আঠালো জিহ্বাটি ছুড়ে দিয়ে পোকাটিকে ধরে মুখে পুড়ে নেয়। তারপর সে আগের মতো আবার অপেক্ষা করতে থাকে।
কিন্তু প্রকৃতিবিজ্ঞানীরা বলেন অন্য কথা। তাদের চামড়ার নিচে চলমান কণা আছে, যাদের রং সাদাটে, সঙ্গে হলুদ এবং কোনো কোনো সময় কালো বা বাদামি রং সংযুক্ত। তাদের শরীরে যখন আলো ও তাপের মতো শক্তিশালী প্রভাব পড়ে বা মনে ক্ষুধা ও ভয়ের প্রভাব পড়ে তখন স্বয়ংক্রিয়ভাবে রংয়ের কণাগুলো নির্দিষ্ট অনুপাতে মিশে শরীরের রং পরিবেশের রংয়ের সঙ্গে মিলিয়ে ফেলে। এটি একটি রংয়ের বিচিত্র মিশ্রণ। ছাই ধূসর থেকে বাদামি, কালো বা হলুদ। প্রকৃতপক্ষে এই রংয়ের খেলা খুবই অস্থিতিশীল। ক্যামেলিয়ন কি এ সমস্ত বিষয় জানে? সম্ভবত নয়। রং পরিবর্তন তার ইচ্ছায় হয় না। তবে সে যা তা প্রকৃতিই নির্ধারণ করেছে।
