২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুফিয়া কামাল

আজ সুফিয়া কামালের জন্মদিন। এ উপলক্ষে প্রকাশিত হল নাসের মাহমুদের একটি ছড়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> নাসের মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 02:22 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

মেয়ে কি আর দামাল হয়?

হয় না, তবু হয়েছিল

একটি মেয়ে দামাল।

তিনি তো ভাই সবার প্রিয়

মা-- সুফিয়া কামাল।

বুকে আলো জ্বালিয়ে গেছেন

নারী-পুরুষ নির্বিশেষে,

তাই তাঁহাকে শ্রদ্ধা করি

আমজনতা-বীর বিশেষে।