২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবাকে নিয়ে তিন গল্প

আজ বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে প্রকাশিত হলো তিন গল্প ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সামিন ইয়াসার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 04:59 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

বাবা ও ছেলেরা

পিতা তার পুত্রদের ডেকে বলল, “মিলেমিশে থাক।”

কিন্তু ছেলেরা তার কথা শুনল না। তখন সে তাদের একগোছা খেংরা নিয়ে আসতে বলল ও ভাঙতে বলল।

কতই না তারা কসরত করল কিন্তু কিছুতেই ভাঙতে পারল না। তখন বাবা গোছা থেকে আলাদা আলাদা করে ছেলেদের ভাঙতে দিল। ছেলেরা এবার খুব সহজেই কাজটা শেষ করল।

বাবা এবার ছেলেদের বললেন, “দেখলে তো এবার। তোমরাও যদি এমন মিলেমিশে বাস কর, তাহলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করলে সহজেই লোকে তোমাদের অনিষ্ট করবে।”

মালী ও তার ছেলে

এক মালী তার ছেলেদের নিজের কাজ শেখাতে চেয়েছিল। মৃত্যুশয্যায় সে তার ছেলেদের ডেকে বলল, “বাচ্চারা আমার, আমার মৃত্যুর পর আঙুরক্ষেতে খুঁজে দেখ ধন সেখানে লুকানো আছে।”

ছেলেরা ভাবল বাবা গুপ্তধনের কথা বলছে। তাই তারা তার মৃত্যুর পর গোটা আঙুরক্ষেতের মাটি খুঁড়ে চষে ফেলল।

কিন্তু পেল না কিছুই। আর আঙুর ক্ষেতটি এর ফলে এত উর্বরা হল যে সে বছর ফসল অনেক বেশি হল। সেই ফসল বিক্রি করে ছেলেরা হয়ে উঠল ধনী।

সারস ও বক

সারসেরা ক্ষেতের ফসল নষ্ট করে, তাই চাষা ক্ষেতে সারস ধরবার জন্য জাল পেতে রাখল। কতগুলো সারস সেই জালে ধরা পড়ল। তাদের সঙ্গে একটা বকও ছিল।

বক চাষিকে বলল, “আমাকে ছেড়ে দাও, আমি সারস নই বক। পাখিদের মধ্যে আমরা খুব কুলীন শ্রেণির। আমি বাস করি তোমার বাবার বাসার চালে। তাছাড়া আমার পালক দেখেই বুঝবে যে আমি সারস নই।”

চাষি বলল, “সারসদের সঙ্গে যখন ধরা পড়েছ, তখন ওদের মতোই তোমাকেও আমি কাটব।”

লেভ তলস্তয়ের গল্প