২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাস ফড়িংয়ের সঙ্গে যাব

আজ সকালে শিশিরকণা মন দিয়েছে পাঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আরিফ নজরুল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 04:01 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

ঘাস ফড়িংয়ের সঙ্গে যাব

সবুজ ঘাসের মাঠে

আজ সকালে শিশিরকণা

মন দিয়েছে পাঠে।

ঘাসপাড়াতে নাচছে ফড়িং

উড়ছে প্রজাপতি

জলের নূপুর বেজে ওঠে

দেখে আলোর গতি।

আলোর পাখি সব জোনাকি

যেই দিয়েছে ঘুম

সবুজরঙা ঘাসগালিচায়

শিউলি ফুলের চুম।

ফুলের ডালা তুলছে ভরে

ছোট্ট মেয়ে জুঁই

গাঁথবে মালা সঙ্গে আছে

সোনামুখি সুঁই।