২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন সূর্যেরও মৃত্যু হবে

ছায়াপথের ২০ হাজার কোটি তারকার মধ্যে সূর্য হল একটি মাঝারি ধরনের তারকা। সূর্যকে ঘিরে গড়ে উঠেছে সৌরজগত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সামিন ইয়াসার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 05:39 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্যের প্রভাব বলয় বিশাল। বিশাল ছায়াপথে রয়েছে কয়েকটি আপন বাহু। তেমনি একটি বাহুতে আমাদের এই সৌরজগতের অবস্থান।

সূর্য হচ্ছে আকাশের বুকে এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। বিশাল এর আয়তন। সূর্যের রয়েছে বিশাল শক্তি। বিশাল গতি। সূর্য সবসময় ছড়িয়ে চলেছে তীব্র তাপ। সূর্যের এই তাপের কারণেই পৃথিবীর সবকিছু এমন সতেজ আর সজীব। সূর্য ছাড়া এই সৌরজগত হয়ে যাবে এক ঘন অন্ধকারের প্রাণহীন জগত।

জ্বলন্ত সূর্যের সামনের ভাগ থেকে এক ধরনের জ্বালানি গ্যাস বের হচ্ছে প্রতি সেকেন্ডে ৬০ হাজার মাইল বেগে। আবার সেই গ্যাস ফিরিয়ে দিচ্ছে সূর্যের দিকে। যদি এই গ্যাস পৃথিবীর মাটিতে এসে পড়ত তাহলে পুরো পৃথিবী সেই তাপে জ্বলেপুড়ে ছাড়কার হয়ে যেত।

সূর্য সবসময় ছায়াপথের কেন্দ্রকে প্রদক্ষিণ করে চলেছে। তেমনি আবার নিজেও নিজ কক্ষে ঘুরছে লাটিমের মতো। প্রতি সেকেন্ড ২০৫ কিলোমিটার বেগে ধাবিত হচ্ছে।

মহাশূন্যের ঘন অন্ধকারের মাঝে এক সময় দেখা দিল সুবিশাল মেঘ। ধূলা আর গ্যাসের তৈরি মেঘ। এই মেঘ সমতল চাকার মতো গোল আকার ধারণ করে ঘুরতে শুরু করেছিল। প্রচণ্ড গতিতে ঘুরছিল। এই বিশাল মেঘের নাম হচ্ছে নেবুলা। নেবুলার বেশিরভাগ গ্যাসই ছিল হাইড্রোজেন।

হাজার হাজার কোটি বছর ধরে এভাবে ঘুরতে ঘুরতে নেবুলা তার আকার বদলে ফেলেছিল। প্রচণ্ড বেগে ঘুরতে থাকা নেবুলা গ্যাস ও ধূলিকে ঠেলে দিচ্ছিল কেন্দ্রের দিকে। একটা প্রচণ্ড শক্তি যেন ধূলি ও গ্যাসকে একত্রে কেন্দ্রের দিকে টানছিল। এই শক্তির নাম হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি।

অবিরাম ঘুরতে থাকা নেবুলার মাধ্যাকর্ষণ শক্তি। বিশাল পিণ্ডকে আকর্ষণ করে জমাট করছিল। আর সেটা বলের মতো আকার নিচ্ছিল। আর এভাবে জন্ম নিচ্ছিল একটি নক্ষত্র। নতুন এই নক্ষত্রটি ক্রমশ বিশাল আকার ধারণ করল। এর কেন্দ্রে প্রচণ্ডভাবে উত্তপ্ত হল গ্যাস। এভাবেই সূর্যের জন্ম।

গ্যাসের সমন্বয়ে গঠিত সূর্য। সূর্যের কেন্দ্রের উপর রয়েছে গ্যাসের ৪টি স্তর। সবচাইতে ভেতরের স্তরের নাম হচ্ছে আলোকময় বহিরাবরণ। সূর্যের দিকে সরাসরি তাকালে দেখতে পাওয়া যায় এই স্তরটিকে। সূর্যের উজ্জ্বল পিঠে কিছু কালচে দাগ চোখে পড়ে।

এর তৃতীয় স্তরের নাম রঙিন গোলক। এটি ৯ হাজার মাইল ঘন।

বিজ্ঞানীরা বলছেন, এক সময় সূর্যের জ্বালানি শেষ হয়ে আসবে। আর সেটা হবে সূর্যের অন্তিমকাল। এক সময় তার গতিবেগ আর থাকবে না। তার শক্তি উৎপাদন করার ক্ষমতা নিঃশেষ হয়ে যাবে।