প্রথম বিশ্বকাপ ফুটবল
সময়টা ১৮৭২ সাল। এ বছরেই বিশ্বের প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলা হয়েছিল স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে। অন্যদিকে ‘ব্রিটিশ হোম চ্যাম্পিয়নশিপ’ শিরোনামে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু হয়েছিল ১৮৮৪ সালে। উল্লেখ্য, এ সময় গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের বাইরে ফুটবল খেলা অনুষ্ঠিত হত না।
একটি তথ্য জেনে রাখা প্রয়োজন, ১৯০৮ সালে অনুষ্ঠিত অলিম্পিকে স্পোর্টস ক্যাটাগরিতে ফুটবল প্রথম আনুষ্ঠানিক খেলার মর্যাদা পায়।
১৯০৮ ও ১৯১২ সালের দুটি অলিম্পিকেই গ্রেট ব্রিটেন জয়লাভ করে। তবে এই দলের প্রতিনিধিত্ব করেছিল ইংল্যান্ডের জাতীয় অপেশাদার ফুটবল দল।
১৯০৪ সালে ফিফা প্রতিষ্ঠিত হওয়ার পরপরই অর্থাৎ ১৯০৬ সালে ফিফা সুইজারল্যান্ডে ঠিক অলিম্পিকের আদলে ভিন্ন একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে।
মজার ব্যাপার হল, এই প্রতিযোগিতাকেই অনেকে বিশ্বের প্রথম বিশ্বকাপ বলে থাকেন। এতে ইতালি, জার্মানি ও সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা পেশাদার দল অংশ নেয়। অতঃপর ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার জন্য লিপ্টন পশ্চিম অকল্যান্ডের একটি ফুটবল টিমকে আমন্ত্রণ জানান। এই টিম ছিল ডারহাম কাউন্টির একটি অপেশাদার দল। সবাইকে অবাক করে দিয়ে পশ্চিম অকল্যান্ড এই প্রতিযোগিতায় বিজয়ী হয় এবং পরবর্তীতে ১৯১১ সালের প্রতিযোগিতার নিয়ম অনুসারে বিজয়ী ফুটবল দলটিকে চিরতরে ট্রফিটি দিয়ে দেওয়া হয়।
১৯২৪ সাল থেকেই ফিফার পেশাদার যুগ শুরু হয় বলে ইতিহাস থেকে জানা যায়।
প্রথম বিশ্বকাপের দুই বছর পর অর্থাৎ ১৯৩২ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবলকে না রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়। এর একমাত্র কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্রে তখনকার সময়েও ফুটবল এতটা জনপ্রিয় ছিল না। ফুটবলের পরিবর্তে ওখানে আমেরিকান ফুটবল অর্থাৎ রাগবি বেশি জনপ্রিয় ছিল।
পরবর্তীতে এক সময় ফিফা ও আইওসি’র মাঝে অপেশাদার খেলার মর্যাদা নিয়ে বেশকিছু মতপার্থক্য দেখা দেয়। ফলে অলিম্পিকের স্পোর্টস ক্যাটাগরি থেকে ফুটবল বাদ পড়ে যায়। মূলত এর রেশ ধরেই ফিফা প্রেসিডেন্ট ‘জুলে রিমে’ নামে ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করেন। বিশ্বের প্রথম এই বিশ্বকাপে মোট ১৩টি দেশ অংশ নেয়। বিশ্বের মাটিতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের ফাইনালে ৯৩ হাজার দর্শকের উপস্থিতিতে উরুগুয়ে আর্জেন্টিনাকে ৪-০ ব্যবধানে হারিয়ে বিশ্বের প্রথম বিশ্বকাপ বিজয়ের গৌরব অর্জন করে।
