২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহী

কণ্ঠে তাহার উঠেছিল বেজে সাম্যের ভৈরবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> বিমল গুহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 07:25 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন

বিদ্রোহী এক কবি,

কণ্ঠে তাহার উঠেছিল বেজে

সাম্যের ভৈরবী।

উৎপীড়িতের কান্নার রোল

থেমেছিল যার ডাকে

বিদ্রোহী সেই কবির মুরতি

ভোরের সূর্য আঁকে।

ছোটদের তিনি বড়দের তিনি--

সেই কবি নজরুল,

চিনে নিতে তারে এই বাংলার

মানুষ করেনি ভুল।