২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুপুর ও চরকা বুড়ি

মেঘপুত্তুর সাজবে আজি বিজলি-মেয়ের বর চাঁদের আলোয় ভরিয়ে দেব মেঘের বাড়িঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> বিমল গুহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 02:16 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

টুপুর বলে, চরকা বুড়ি

তোমার বয়স কত?

কতই হবে! হাজার কুড়ি

কিংবা হাজার শত!

বয়স যখন অষ্ট হাজার

হাঁটুর ব্যথা বাড়ে,

আবার যখন অযুত হল

ক্ষয় ধরেছে হাড়ে।

চরকা বুড়ি যাচ্ছ কোথায়

লাঠিতে ভর দিয়ে?

--দিতে হবে আকাশ পাড়ি

বিজলি-মেয়ের বিয়ে!

মেঘপুত্তুর সাজবে আজি

বিজলি-মেয়ের বর

চাঁদের আলোয় ভরিয়ে দেব

মেঘের বাড়িঘর।