২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞান: সূর্যের কাহিনি

ছায়াপথের ২০ হাজার কোটি তারকার মধ্যে সূর্য হল একটি মাঝারি ধরনের তারকা। সূর্যকে ঘিরে গড়ে উঠেছে সৌরজগত। সৌরজগতের প্রাণকেন্দ্রে সূর্যের বলয় বিশাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রহীম শাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 04:49 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

বিশাল ছায়াপথে রয়েছে কয়েকটি বাহু। তেমনি একটি বাহুতে আমাদের এই সৌরজগতের অবস্থান।

সূর্য হচ্ছে আকাশের বুকে এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। বিশাল এর আয়তন। সূর্যের রয়েছে বিশাল শক্তি। সীমাহীন গতি। সূর্য সবসময় ছড়িয়ে চলেছে তীব্র তাপ। সূর্যের এই তাপের কারণেই পৃথিবীর সবকিছু এমন সতেজ আর সজীব। সূর্য ছাড়া এই সৌরজগত হয়ে যাবে এক ঘন অন্ধকারের প্রাণহীন জগত। জ্বলন্ত সূর্যের সামনের ভাগ থেকে এক ধরনের জ্বালানি গ্যাস বের হচ্ছে প্রতি সেকেন্ডে ৬০ হাজার মাইল বেগে। আবার সেই গ্যাস ফিরিয়ে দিচ্ছে সূর্যের দিকে। যদি এই গ্যাস পৃথিবীর মাটিতে এসে পড়ত তাহলে পুরো পৃথিবী সেই তাপে জ্বলেপুড়ে ছাড়খার হয়ে যেত।

সূর্য সবসময় ছায়াপথের কেন্দ্রকে প্রদক্ষিণ করে চলেছে। তেমনি আবার নিজেও নিজকক্ষে ঘুরছে লাটিমের মতো। প্রতি সেকেন্ড ২০৫ কিমি বেগে ধাবিত হচ্ছে।

মহাশূন্যের ঘন অন্ধকারের মাঝে এক সময় দেখা দিল সুবিশাল মেঘ। ধুলো আর গ্যাসের তৈরি মেঘ। এই মেঘ সমতল চাকার মতো গোল আকার ধারণ করে ঘুরতে শুরু করেছিল। প্রচণ্ড গতিতে ঘুরছিল। এই বিশাল মেঘের নাম হচ্ছে নেবুলা। নেবুলার বেশিরভাগ গ্যাসই ছিল হাইড্রোজেন।

হাজার হাজার কোটি বছর ধরে এভাবে ঘুরতে ঘুরতে নেবুলা তার আকার বদলে ফেলেছিল। প্রচণ্ড বেগে ঘুরতে থাকা নেবুলা গ্যাস ও ধুলিকে ঠেলে দিচ্ছিল কেন্দ্রের দিকে। একটা প্রচণ্ড শক্তি যেন ধুলি ও গ্যাসকে একত্রে কেন্দ্রের দিকে টানছিল। এই শক্তির নাম হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি।

অবিরাম ঘুরতে থাকা নেবুলার মাধ্যাকর্ষণ শক্তি। বিশাল পিণ্ডকে আকর্ষণ করে জমাট করছিল। আর সেটা বলের মতো আকার নিচ্ছিল। আর এভাবে জন্ম নিচ্ছিল একটি নক্ষত্র। নতুন এই নক্ষত্রটি ক্রমশ বিশাল আকার ধারণ করল। এর কেন্দ্রে প্রচণ্ডভাবে উত্তপ্ত হল গ্যাস। এভাবেই সূর্যের জন্ম।

গ্যাসের সমন্বয়ে গঠিত সূর্য। সূর্যের কেন্দ্রের উপর রয়েছে গ্যাসের ৪টি স্তর। সবচেয়ে ভেতরের স্তরের নাম হচ্ছে আলোকময় বহিরাবরণ। সূর্যের দিকে সরাসরি তাকালে দেখতে পাওয়া যায় এই স্তরটিকে। সূর্যের উজ্জ্বল পিঠে কিছু কালচে দাগ চোখে পড়ে।

এর তৃতীয় স্তরের নাম রঙিন গোলক। এটি ৯ হাজার মাইল ঘন।

বিজ্ঞানীরা বলছেন, এক সময় সূর্যের জ্বালানি শেষ হয়ে আসবে। আর সেটা হবে সূর্যের অন্তিমকাল। এক সময় তার গতিবেগ আর থাকবে না। তার শক্তি উৎপাদন করার ক্ষমতা নিঃশেষ হয়ে যাবে।

সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু সবসময় প্রায় একই থাকছে। ৯ কোটি ৩০ লাখ মাইল। নিজ কক্ষপথে সূর্যকে ঘুরে আসার সময় সূর্যের সঙ্গে সম্পর্ক থাকার কারণে পৃথিবীর অক্ষপথের অবস্থানের কিছুটা পরিবর্তন ঘটে। এই পরিবর্তন খুবই সামান্য। কিন্তু এই সামান্য পরিবর্তনই শীতকালে ঠাণ্ডা আর গ্রীষ্মকালে গরম অবস্থা সৃষ্টির জন্য যথেষ্ট।

সূর্য থেকে পৃথিবীর বর্তমান যে দূরত্ব তার যদি পরিবর্তন ঘটে তবে মারাত্মক অবস্থার সৃষ্টি হবে।

যদি পৃথিবী সূর্য থেকে বেশি দূর চলে যায় তবে শীত হবে প্রচণ্ড। এমন প্রবল শীত নামবে যাতে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে উঠবে। আর যদি সূর্যের আরও কাছে চলে যায় পৃথিবী তবে প্রচণ্ড উত্তাপে সবকিছু পুড়ে যাবে।

সূর্যকে কেন্দ্র করে ঘুরছে বিভিন্ন গ্রহ। আবর্তিত হচ্ছে। এসব গ্রহের কক্ষপথ আবার পুরোপুরি বৃত্তাকার নয়। বছরের বিভিন্ন সময়ে পৃথিবী ছাড়া অন্য কয়েকটি গ্রহের সূর্য থেকে দূরত্ব পরিবর্তিত হয়।

গ্রহদের মাঝে প্লুটোর দূরত্ব সূর্য থেকে সবচেয়ে বেশি।

বিভিন্ন ঋতুতে পৃথিবীর তাপমাত্রার যে হ্রাস বৃদ্ধি ঘটে তা নির্ভর করে সূর্যরশ্মির আপাতন কোণের উপর। সূর্যরশ্মি যদি পৃথিবীতে কম কোণে আপতিত হয় তবে বায়ুমণ্ডল কম উত্তপ্ত হবে। অধিক কোণে আপতিত হলে বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হবে।