২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহপাঠী রন্টি

আমাদের সহপাঠী রন্টি খুব চঞ্চল ওর মনটি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> নাসির আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 04:16 PM

Updated : 26 Jul 2022, 03:04 PM

আমাদের সহপাঠী রন্টি

খুব চঞ্চল ওর মনটি,

যেখানে যা কিছু দেখে

দেখে দেখে সব শেখে

সার্কাসে সঙ দেখে

বাজায় সে তারই মতো ঘণ্টি

বলে, সবই পারি আমি রন্টি।

যা দেখেছে সার্কাসে

তা সহজ তার কাছে

দুপা উঁচু মাথা নিচু

হাঁটছে সে হাতে পিছু

হঠাৎ উল্টে পড়ে ভাঙল যে হাড়গোড়

‘সব পারি’ সেইদিনই কেটে গেছে তার ঘোর।

বড় বেশি ডানপিটে

ব্যথা পেয়ে কান-পিঠে

এখন সে ঘরে বসে কাঁতরায়

মন তবু সার্কাসে সাঁতরায়।