২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূত

হাবুদের বাড়িটার দুটি গাবগাছে বড় বড় ছোট ছোট ভূত নাকি আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> অসীম সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 11:19 AM

Updated : 25 Apr 2022, 07:09 PM

হাবুদের বাড়িটার দুটি গাবগাছে

বড় বড় ছোট ছোট ভূত নাকি আছে।

মেজো ভূত সেজো ভূত সেইখানে থাকে

মাঝরাতে কারও কারও নাম ধরে ডাকে।

কারও কারও চালে পড়ে ছোটবড় ঢিল

কারও গলা টিপে ধরে, কেউ খায় কিল।

শ্মশানেতে-কবরেতে ঘোরাফেরা করে

কারও কারও ঘাড়ে নাকি লাফ দিয়ে পড়ে।

খালি চোখে সেই ভূত যায় না তো দেখা

ভূত নাকি চেপে ধরে পায় যদি একা।

দল বেঁধে গাবগাছে যদি চলে যাও

দেখবে ভূতেরা সব হয়েছে উধাও।