২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাথর হাসে খিলখিলিয়ে

কয়েকদিন থেকেই রমিজের এক অদ্ভুত কাণ্ড লক্ষ করছি সবাই। সবসময় কেবল হাসে। কথা বলার সময় পানের খিলি মুখে নিয়ে চিবানোর মতো জাবর কাটতে কাটতে হাসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা কামাল বিপ্লব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 01:37 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

এমনকি ক্লাসে কোনো স্যার প্রশ্ন করলেও দাঁত কেলিয়ে হাসে। যেন হাসির কোনো পেতনি এসে ওর উপর ভর করেছে। কোনো মেয়ে ওর দিকে তাকিয়ে থাকলে এক-দেড় বছরের বাচ্চার মতো ফোকলা হাসি দেয়। আবার কোনো মেয়ে ওর এই পাগলামো হাসি দেখে ঝামটা মারলেও, হাঁসের মতো প্যাঁকপ্যাঁক করে হাসে।

ওর এই দম ফাটানো হাসির ফুলঝুরি দেখতে দেখতে চয়ন আর আমি ধৈর্যের বাঁধ সামলাতে পারলাম না। ক্লাসে ঢোকার আগে রমিজের কাঁধে একটা ধাক্কা মেরে জিজ্ঞেস করলাম, “এই শালা! তোর কী হয়েছে রে? কদিন ধরে খ্যাঁকশিয়ালের মতো খ্যাঁকখ্যাঁক করে হাসছিস?” (বিস্তারিত পড়তে ক্লিক করুন)