২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুদে বিজ্ঞানীদের পাঁচদিন

গত ২৯ মে ও ১ জুন ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়ে গেল দেশের ‘প্রথম শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস’।

ফারহানা

ফারসীম মান্নান মোহাম্মদী, মান্নান বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 12:59 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

গত ২৯ মে ও ১ জুন ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়ে গেল দেশের ‘প্রথম শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস’। এই কংগ্রেসে দেশের নানা প্রাণ্ত থেকে হাজির হয়েছিল ২৭০ জন খুদে বিজ্ঞানী। তাদের বয়স ১৩ থেকে ১৮। তারা খালি হাতে হাজির হয়নি, সঙ্গে এনেছিল নিজেদের উদ্ভাবিত প্রকল্প, নিজেদের লেখা নিবন্ধ এবং নিজেদের ডিজাইন করা পোস্টার। আর সেই কংগ্রেসে আসা খুদে বিজ্ঞানীদের নির্বাচিত ৫১ জনকে নিয়ে সম্প্রতি হয়ে গেল দেশের প্রথম বিজ্ঞান ক্যাম্প।

‘জগদীশ বসু বিজ্ঞান ক্যাম্প ২০১৩’ নামের ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে ২৮ জুন- ২ জুলাই তারিখে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে। পাঁচ দিনের এই ক্যাম্পটি আয়োজন করেছিল যৌথভাবে বাংলাদেশে বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আয়োজনটির আহ্বায়ক হিসেবে কাজ করেছেন মুনির হাসান। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)