২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূরের পৃথিবী

এমন মানুষ কখনও দেখেনি মোর্শেদ। চেনা-অচেনা, জানা-অজানা যত আত্মীয়স্বজন আছে, সবাই ভিড় জমিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ওমর কায়সার বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 12:43 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

এমন মানুষ কখনও দেখেনি মোর্শেদ। চেনা-অচেনা, জানা-অজানা যত আত্মীয়স্বজন আছে, সবাই ভিড় জমিয়েছে। মোর্শেদ কাউকে চেনে, কাউকে চেনে না। সবাই মোর্শেদকে খুব আদরও করছে। কেউ বুকে টেনে নিচ্ছে, চুমো খাচ্ছে। এত আদর সে মানুষের কাছ থেকে কখনও পায়নি। কেউ কেউ কাঁদছেও।

কেন কাঁদছে? আজ তো ঈদের দিনের মতো, বড় খুশির দিন। একসঙ্গে এত অতিথি এসেছে বাড়িতে-- খুশির দিন তো বটেই! তবে সবার মন খারাপ কেন? মোর্শেদ বুঝতে পারছে না। বাড়িতে এত অতিথি এলে মা আগে খুব ব্যস্ত হয়ে পড়ত, রান্নাবান্না কত কী করতে হত। আজ কিন্তু মা কিছুই করছে না। সেই যে কবে থেকে মা ঘুমিয়ে আছে। একটুও নড়ছে না। কথা বলছে না। মাঝরাতে নানুর চিৎকারে আর কান্নায় মোর্শেদের ঘুম ভাঙে। নানু এমন পাগলের মতো কাঁদছিল যে, মোর্শেদ ভীষণ ভয় পেয়েছিল। নানুকে পাগলের মতোই লাগছিল। মোর্শেদ আর তার নয় মাসের ছোটবোন রূপাইসোনা মায়ের পাশে ঘুমিয়েছিল। নানুর চিৎকারে রূপাইসোনারও ঘুম ভেঙে যায়। সেও ভয় পেয়ে আকাশফাঁটা চিৎকার করছিল।(বিস্তারিত পড়তে ক্লিক করুন)