২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ফুট পর্দা!

রফিক সাহেব গেছেন পর্দা কিনতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 09:16 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

রফিক সাহেব: ভাই, একটা পর্দা দেখান তো।

দোকানদার: কয় গজ?

রফিক সাহেব: অতো লাগবে না, এক ফুট দিলেই চলবে।

দোকানদার: এক ফুট পর্দা! কই ঝুলাবেন?

রফিক সাহেব: আমার কম্পিউটারের উইন্ডোজে!

সংগ্রহে: সোহেল আহমেদ, বাণীগ্রাম, গোলাপগঞ্জ, সিলেট

নাম কী?

পথিক: এই মেয়ে, তোমার নাম কী?

মেয়ে: আই নট।

পথিক: এ আবার কেমন নাম?

মেয়ে: বুঝলেন না, আমার নাম আমিনা।

পথিক: ও। তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে! তা, তোমার বাবা কে? কার মেয়ে তুমি?

মেয়ে: ফাদারস।

পথিক: ফাদারস? সে আবার কে? এ গ্রামে তো এমন অদ্ভূত নামের কেউ নেই।

মেয়ে: এবারও বুঝলেন না! আমার আব্বুর নাম আব্বাস।

সংগ্রহে: মেহেদী হাসান জিম

একটুর জন্যে...

রহিমদের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রহিম বাসায় ফিরলে, মা জিজ্ঞেস করলেন- কিরে রহিম, তোর পরীক্ষার রেজাল্ট কী?

- আরে, ১-র জন্যে গণিতে ১০০ পেলাম না!

- বলিস কী! তুই গণিতে ৯৯ পেয়েছিস!

- না মা, ০০ পেয়েছি। আগে একটা ১ বসালেই ১০০ হয়ে যেত!

সংগ্রহে: আব্দুল্লাহ আল মারুফ, ডার্ন মোড়, রংপুর